প্রতিষ্ঠাবার্ষিকী পালন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মৌলভীবাজার জেলা কমিটি সংগঠনের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে। গতকাল সোমবার বিকেলে স্থানীয় পৌরসভা মিলনায়তনে এ উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভার। এতে সভাপতিত্ব করেন জেলা জাসদের সভাপতি আবদুল হক। প্রধান অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আহমদ। এতে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য শামীম আক্তার ও বদরুল আলম, জেলা জাসদের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন প্রমুখ। এর আগে দুপুরে পৌরসভা কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।