প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উত্তর-পূর্ব রিজিয়নের (অঞ্চল) চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল বৃহস্পতিবার পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল দুপুরে উত্তর-পূর্ব রিজিয়নের সদর দপ্তরের প্রশিক্ষণ মাঠে প্রীতিভোজের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ জিয়াউল হক মৃধা। এতে উপস্থিত ছিলেন বিজিবির উত্তর-পূর্ব রিজিয়নের অধিনায়ক আবুল হাসান মোহাম্মদ খাইরুল বাশার, ডেপুটি কমান্ডার কর্নেল মো. খালেকুজ্জামান, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, বিজিবি ১২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ আলী, বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক আমিনুল ইসলাম প্রমুখ।