প্রতিষ্ঠাবার্ষিকী পালন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গতকাল সোমবার বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসু ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ এ বি তাজুল ইসলাম। এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল খায়ের, বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি সায়েদুল ইসলাম বকুল, সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন, জেলা পরিষদের মহিলা সদস্য সনি আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।