প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে রোটার‌্যাক্ট ক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান গতকাল শুক্রবার বিকেলে শহরের শ্যামাচরণ রায় সড়কে অবস্থিত মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজন করা হয়। অনুষ্ঠানে ক্লাবের প্রায় ৬০ জন সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উদ্বোধন করেন ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক। তিনি ক্লাবের সদস্যদের উদ্দেশে বলেন, ময়মনসিংহের রোটার্যাবক্ট ক্লাব মানুষের সেবায় দীর্ঘদিন কাজ করছে। নতুন কমিটির মাধ্যমেও তারা এই কাজ অব্যাহত রাখবে। বিশেষ অতিথি হিসেবে ক্লাবের সভাপতি ফারুক খান পাঠান, ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন কমিটির সভাপতি সুমন চন্দ্র সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। ময়মনসিংহ অফিস|