প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলায় দুর্নীতি দমন কমিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গত রোববার বিকেলে রাম নারায়ণ পাবলিক লাইব্রেরিতে আলোচনা সভার আয়োজন করে। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। সভায় সংগঠনের সভাপতি অরবিন্দ আচার্যের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সহসভাপতি রোকেয়া বেগম, সদস্য সৈয়দ জিহাদ আলী, সততা সংঘের সদস্য ফরিদ শেখ, শিক্ষক তরিকুল ইসলাম, সাংবাদিক রেজাউল করিম প্রমুখ।