প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে গতকাল মহিলা পরিষদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি হাসনা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নূর-উন-নবী। বিশেষ অতিথি ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান। অন্যদের মধ্যে আলোচনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রুম্মানা জামান, কমিউনিস্ট পার্টি জেলা শাখার সভাপতি শাহাদত হোসেন প্রমুখ। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এর আগে সকালে সংগঠনের পক্ষ থেকে শহরে একটি শোভাযাত্রা বের করা হয়।