প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে মুক্তিবাহিনী গঠনের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে ডেপুটি কমান্ডার আবদুস ছবুর মিয়ার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সখীপুর পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ওসমান গণি, শেখ মোহাম্মদ হাবিব, সহকারী কমান্ডার সাঈদুর রহমান, মোতালেব হোসেন প্রমুখ। ১৯৭১ সালের ২০ এপ্রিল টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের প্রয়াত সাংসদ শওকত মোমেন শাহজাহানের নেতৃত্বে সখীপুরে ১০ জন ছাত্র প্রথম মুক্তিবাহিনী গঠন করেন। পরে মে মাসের দিকে ওই ১০ জন কাদেরিয়া বাহিনীতে যোগ দেন।