প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ মে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ নিউজপেপার–মিডিয়া কম্পিউটার এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান মে দিবস পালন করা হয়। মৃধা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন চান মিয়া।সভায় বাংলাদেশের জাতীয় দৈনিক, সাপ্তাহিক, অনলাইন, টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত কম্পিউটার বিভাগের অনেক সদস্য উপস্থিত ছিলেন। এতে তাঁরা মূল্যবান বক্তব্য পেশ করেন। উপস্থিত সদস্য ও কর্মকর্তাদের বিভিন্ন প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করা হয়। বিজ্ঞপ্তি|