প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন খুলনা বিভাগীয় ইউনিটের ৯৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার খুলনার একটি হোটেলে বিশেষ অনুষ্ঠান ও ইফতারের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন খুলনা বিএল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সাধন রঞ্জন ঘোষ। উপস্থিত ছিলেন বিএল কলেজের সাবেক অধ্যাপক আবদুল মান্নান, সংগঠনের সদস্যসচিব বিশ্বাস শাহিন আহমেদ, খুলনার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান প্রমুখ। ইফতার শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। আয়োজকেরা ভবিষ্যতে সংঘবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। খুলনা প্রতিনিধি