প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাসিক শিশু-কিশোর পত্রিকা হাতেখড়ির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার গাইবান্ধা জেলা শিশু একাডেমী চত্বরে শিশুদের সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিশু একাডেমীর প্রাক্-প্রাথমিক ও শিশু বিকাশ কেন্দ্রের শিক্ষিকা রোকসানা খাতুন, সাংবাদিক ভবতোষ রায়, হেদায়েতুল ইসলাম ও রওশন আলম, ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা জেলা শাখার স্বেচ্ছাসেবক তাওহীদ তুষার, হাতেখড়ির গাইবান্ধা প্রতিনিধি মেহেদী হাসান প্রমুখ। শেষে অতিথি ও প্রতিযোগিতায় বিজয়ীদের নিয়ে কেক কাটা হয়।