প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় বিএনপির অঙ্গসংগঠন যুবদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল মঙ্গলবার উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে দুপুর সাড়ে ১২টায় শহরের কেডির মোড়ে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির কার্যালয়ে জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ হয়। নওগাঁ সদরসহ জেলার অন্যান্য উপজেলায়ও প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে স্থানীয় যুবদল।