প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে পালিত হয়েছে। গতকাল শনিবার সংগঠনের জেলা শাখা এর আয়োজন করে। সকালে নীলফামারী শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চত্বর থেকে শুরু করে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সংগঠনের সহসভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী শিল্প ও বণিক সমিতির সভাপতি প্রকৌশলী সফিকুল আলম।