প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণাঢ্য আয়োজনে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী জ্ঞানদায়িনী উচ্চবিদ্যালয়ের ১৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বুধবার সকালে এ উপলক্ষে স্কুল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যা লি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যা লির আগে প্রধান অতিথি হিসেবে স্কুলের মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক বিল্লাল হোসেন। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ইসহাক আলী। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, শিক্ষা কর্মকর্তা লায়লা খানম, রাশেদুজ্জোহা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আকতারুজ্জামান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী প্রমুখ।