প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সাহিত্য-সংস্কৃতির টানে, মিশি প্রাণে প্রাণে’ স্লোগান নিয়ে গতকাল রোববার নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সাহিত্য-সংস্কৃতিবিষয়ক সংগঠন ‘চর্চা সাহিত্য আড্ডার’ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকালে লাঠিখেলা প্রদর্শনের মাধ্যমে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। সেটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর সদরের ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণে কবি হাবিব আল-আজাদের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূঁইয়া। সভা শেষে স্থানীয় কবি-লেখকদের কবিতা ও লেখা পাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘চর্চা সাহিত্য আড্ডার’ সমন্বয়ক রহমান জীবন।