প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে গত শুক্রবার নাগরিক পরিষদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে স্থানীয় জিতেন দত্ত মঞ্চে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। রংপুর মেডিকেল কলেজের সন্ধানী ইউনিটের সহযোগিতায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন আইনজীবী গোলাম রসুল। উপস্থিত ছিলেন মধুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আয়নাল হক, লোহানীপাড়া ইউপির চেয়ারম্যান রাকিব হাসান, বদরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবদুর রউফ সরকার, বদরগঞ্জ নাগরিক পরিষদের সাবেক সভাপতি মেহেদি হাসিন, সহসভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক মো. সেলিম সরকার প্রমুখ। বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি