প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পালন করেছেন বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা। বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য বিজয় ’৭১-এর পাদদেশে অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য সেঁজুতি চৌধুরী। সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক গৌতম কর অনুষ্ঠান সঞ্চালনা করেন। সভাপতিত্ব করেন সভাপতি রাফিকুজ্জামান। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের পর আনন্দ শোভাযাত্রা বের করা হয়।