প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বুধবার বেসরকাির সংস্থা আরডিআরএস বাংলাদেশের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকালে আরডিআরএস কার্যালয়ের সভাকক্ষে কেক কাটা ও আলোচনা সভা হয়। নীলফামারী ইউনিটের কর্মসূচি সমন্বয়কারী রাশেদুল আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিসি মো. জাকীর হোসেন। বক্তব্য দেন উন্নয়ন কর্মসূচি পরিচালক মঞ্জুশ্রী সাহা, ক্ষুদ্রঋণ প্রকল্পের পরিচালক হুমায়ুন খালেদ, ইউএসএসের নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী, সদর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার সহিদুল ইসলাম, সুইচ কন্ট্রাক্ট সংস্থার প্রকল্প কর্মকর্তা খায়রুল ইসলাম, সাংবাদিক তাহমিন হক প্রমুখ। অনুষ্ঠানে দুই পরিবারের মেধাবী শিক্ষার্থীকে ৬ হাজার টাকা করে শিক্ষাবৃত্তির চেক দেওয়া হয়।