প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবলীগের তিন পক্ষের পৃথক কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবলীগের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় তিন পক্ষের পৃথক শোভাযাত্রা ও সমাবেশ হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুবলীগের সভাপতি কামাল খানের সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভায় বক্তব্য দেন সৈয়দ তানভির আহম্মেদ, কিরণ উদ্দিন লস্কর, আসাদুজ্জামান, বেলাল আহাম্মেদ প্রমুখ। একই সময়ে স্থানীয় একটি হোটেলের ছাদে পৌর যুবলীগের আহ্বায়ক সাব্বির হাসানের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান, মুজিবুর রহমান, আবদুস ছালাম, একরামুল হক প্রমুখ।এর আগে সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে আরেকটি সমাবেশ হয়। যুবলীগের আহ্বায়ক ফারুক পাঠানের সভাপতিত্বে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, শফিকুর রহমান, সাব্বির হাসান প্রমুখ।