প্রতিহিংসার রাজনীতি বন্ধ করা গেলেই সংখ্যালঘু নির্যাতন বন্ধ হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামের পথ অনুসরণ এবং প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে পারলেই সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধ হবে বলে মত দিলেন ধর্মভিত্তিকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।গতকাল বুধবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সংখ্যালঘু নির্যাতন প্রতিরোধে ইসলাম’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এ অভিমত দেন। ‘দেশ অধ্যয়ন কেন্দ্র’ নামের একটি সংগঠন এই আলোচনার আয়োজন করে। আলোচনায় পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে ওলামায়ে কেরামকে সম্মিলিতভাবে বিবৃতি দিয়ে এ বিষয়ে কথা বলতে হবে। ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী বলেন, ‘এখন শিক্ষাব্যবস্থায় দায়িত্ববোধ সম্পর্কে কিছু শেখানো হচ্ছে না।... ইসলাম কায়েম হলে সংখ্যালঘুরা আরও বেশি নিরাপদ থাকবে।’আয়োজক সংগঠনের চেয়ারম্যান উবায়দুর রহমান খানের সভাপতিত্বে আলোচনায় আরও অংশ নেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশীদ, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন, খেলাফত মজলিসের মহাসচিব হুমায়ুন কবির, খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান হামিদী, ইসলামী আন্দোলনের এ টি এম হেমায়েত উদ্দিন প্রমুখ।