প্রতীক অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকাসহ পাঁচ দফা দাবিতে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা গতকাল শুক্রবার প্রতীক অনশন কর্মসূচি পালন করেছে। শহরের চাষাঢ়ার শহীদ মিনারে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন পোশাক শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিরুল হক।