প্রতীক অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল শনিবার শিক্ষকেরা বেলা ১১টা থেকে একটা পর্যন্ত প্রতীক অনশন কর্মসূচি পালন করেছেন। আমির হোসেন মজুমদারের সভাপতিত্বে প্রতীক অনশনের প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য দেন ফেনী সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মিজানুর রহমান, সাংবাদিক রবিউল হক, আলাল উদ্দিন প্রমুখ।