প্রতীক পেয়েই প্রার্থীদের মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে সদর উপজেলার খলেয়া ইউনিয়ন পরিষদে (ইউপি) পঞ্চম দফায় ভোট ২৮ মে। তাই প্রার্থীরা ছুটছেন বাড়ি বাড়ি। ভোট চাইছেন নারী-পুরুষ ভোটারদের কাছে। আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন গতকাল বিকেলে গণসংযোগ করেন বিড়াবাড়ি এলাকায় l ছবি: প্রথম আলো

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রংপুরের বদরগঞ্জ উপজেলায় গতকাল শুক্রবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক পাওয়ার পরপরই প্রার্থী ও তাঁদের সমর্থকেরা মিছিল-মিটিং শুরু করেন বলে অভিযোগ উঠেছে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১০টি ইউপিতে চেয়ারম্যান পদে ৫৩, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩৩ ও সদস্য পদে ৩২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতীক বরাদ্দ নিতে গতকাল চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা রিকশা-ভ্যান, ভটভটি, মোটরসাইকেল ও পিকআপে দলবল নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আসেন। প্রতীক বরাদ্দ পাওয়ার পর নিজ নিজ প্রার্থীর পক্ষে মিছিলসহকারে সমর্থকেরা উপজেলা পরিষদ থেকে মাঠে গিয়ে ভোটারদের কাছে প্রতীক নিয়ে যান।
উপজেলা নির্বাচন কর্মকর্তা শোয়েব সিদ্দিকী বলেন, ‘তদন্ত সাপেক্ষে প্রার্থীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’