প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল সোমবার সকালে জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান প্রার্থীদের মধ্যে এই প্রতীক বরাদ্দ দেন। এর আগে রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নিহত নজরুল ইসলামের ভাই আবদুস সালাম তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ২১ আগস্ট উপনির্বাচনের ভোট গ্রহণ করা হবে। গত ২৭ এপ্রিল কাউন্সিলর নজরুলসহ সাতজনকে অপহরণের পর হত্যা করা হয়। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। নজরুলের মৃত্যুতে কাউন্সিলর পদটি শূন্য হয়। প্রতীক বরাদ্দ পেয়ে নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম ওরফে বিউটি সাংবাদিকদের জানান, তাঁর স্বামীর হত্যার বিচার ও এলাকার উন্নয়নে স্বামীর অসমাপ্ত কাজ সম্পন্ন করতেই নির্বাচনে অংশ নিয়েছেন তিনি।