প্রতীক বরাদ্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালী পৌরসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। গতকাল জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ২০১৩ সালের নভেম্বরে স্থানীয় সরকার বিভাগ মধুখালীকে পৌরসভা ঘোষণা করে। ২৯ মার্চ এখানে নির্বাচন হতে যাচ্ছে। মেয়র পদের চার প্রতিদ্বন্দ্বীর মধ্যে নাগরিক সমাজের প্রার্থী খন্দকার মোর্শেদ রহমান নারকেলগাছ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাহাবুদ্দীন আহমেদ জগ, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল আলিম মোবাইলফোন ও ছাত্রদলের সাবেক নেতা মো. হামিদুজ্জামান কম্পিউটার প্রতীক পেয়েছেন। জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম জানান, এ নির্বাচনে নয় কাউন্সিলর পদে ৪৩ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ জন লড়বেন। এ পৌরসভায় মোট ভোটার ১৬ হাজার ৩৯৫ জন।