প্রতীক বরাদ্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ৪ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে এ প্রতীক দেওয়া হয়। এতে নজরুল ইসলাম ‘ঘুড়ি’, আমির হোসেন ভান্ডারী ‘ঠেলাগাড়ি’, নূর হোসেনের সহযোগী আরিফুল হক হাসান ‘লাটিম’, আবদুল আজিজ ‘ব্যাডমিন্টন’ ও এ আর রাসেল পেয়েছেন ‘টিফিন ক্যারিয়ার’ প্রতীক।