প্রতীক বরাদ্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল বুধবার রিটার্নিং কর্মকর্তা মুনীর হোসাইন চৌধুরী প্রতীক বরাদ্দ দেন।
সিঙ্গাইর পৌরসভা নির্বাচনে ছয়জন মেয়র পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির মনোনীত মেয়র পদপ্রার্থী বর্তমান মেয়র খোরশেদ আলম ভূঁইয়া ‘ধানের শীষ’, আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আবু নাঈম মো. বাশার ‘নৌকা প্রতীক’, আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র এবং সাবেক মেয়র মীর মো. শাজাহান ‘জগ’, বাংলাদেশ খেলাফত মজলিশের মাওলানা আশরাফ আলী ‘দেয়াল ঘড়ি’ এবং স্বতন্ত্র মেয়র প্রার্থী তোফাজ্জল হোসেন ‘নারকেলগাছ’ ও হাফিজ উদ্দিন ‘মোবাইল ফোন’ প্রতীক পেয়েছেন।
এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৩৪ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে সাতজন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
সারা দেশে ২৩৪টি পৌরসভার সঙ্গে ৩০ ডিসেম্বর সিঙ্গাইর পৌরসভার নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু ভোটার তালিকায় ত্রুটির অভিযোগে করা রিটের পরিপ্রেক্ষিতে আদালতের রায়ের পর পুনরায় তফসিল ঘোষণা করে ইসি। এই তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি এই পৌরসভায় ভোট হবে।