প্রতীক বরাদ্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল বিভাগে ২৭২ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। চেয়ারম্যান পদে ১ হাজার ৩৩২ জন, সাধারণ সদস্য পদে ৯ হাজার ৯৯৯ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ২ হাজার ৮৭৬ জন প্রার্থী প্রতীক বুঝে নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় সব ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। সকাল ১০টায় আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে নৌকা প্রতীক বরাদ্দ দেন নির্বাচন কর্মকর্তারা। এরপর বিএনপির প্রার্থীদের মধ্যে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। পরে জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন ও স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক দেওয়া হয়।