প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে ৩৩ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৮১ জন ও সাধারণ সদস্য পদে ২৩৮ জন প্রার্থীর মধ্যে গতকাল মঙ্গলবার প্রতীক বরাদ্দ করেছেন নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা। উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে সাতটিতে আগামী ৭ মে ভোট হবে। আওয়ামী লীগের প্রার্থীরা হলেন ফুলবাড়িয়ায় আবদুল হাকিম, চাপাইরে আহসান হাবীব, মধ্যপাড়ায় নাছিম কবীর, বোয়ালীতে শাহাদত হোসেন, আটাবহে আবদুল আলীম, সূত্রাপুরে বজলুর রহমান ও ঢালজোড়ায় আবদুর রাজ্জাক। একই ইউনিয়নে বিএনপির প্রার্থীরা হলেন যথাক্রমে জাকিরুল ইসলাম, শওকত ইমরান, সিরাজুল ইসলাম, আ ন ম খলিলুর রহমান, মাকুসুদুর রহমান, এবাদত হোসেন ও খোরশেদ আলম। উপজেলা নির্বাচন কর্মকর্তা আমিনুর রহমান বলেন, ৭ মে এখানে ভোট।