প্রতীক বরাদ্দ প্রচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের মধ্যে গত বৃহস্পতিবার প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ওই দিন থেকেই শুরু হয়েছে প্রার্থীদের প্রচার-প্রচারণা।মেয়র পদে নুরুল ইসলাম বেপারী টেলিভিশন, নজরুল ইসলাম কাপ-পিরিচ, আমির হোসেন উড়োজাহাজ, জহির উদ্দিন আহম্মেদ গরুর গাড়ি, মাসুদ পারভেজ চশমা, জামাল উদ্দিন তালা, এ বি এম কামাল হুসাইন টেলিফোন, আতিকুর রহমান আনারস, সাহাব উদ্দিন আহম্মেদ দোয়াত-কলম, মিজানুর রহমান মাইক, সুজাহার বেপারী টেবিল, শফিকুল ইসলাম প্রজাপতি ও মাসুদ আহম্মেদ টাইপরাইটার প্রতীক পেয়েছেন। এ ছাড়া নয়টি ওয়ার্ডে কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬১ জন প্রার্থীর মধ্যেও প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।প্রতীক পাওয়ার পর গতকাল শুক্রবার প্রার্থীদের পোস্টার, হ্যান্ডবিল, প্রচারপত্র ও ডিজিটাল সাইনবোর্ডে ভরে গেছে পৌর এলাকা। ভোট চেয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত করা হচ্ছে মাইকিং। বাড়ি বাড়িতে যাচ্ছেন প্রার্থীরা। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট ও দোয়া চাইছেন।দোহার পৌর এলাকার বাসিন্দা ব্যবসায়ী করম আলী বলেন, ‘যোগ্য ও উপযুক্ত প্রার্থীকেই ভোট দেব।’