প্রতীক হিসেবে ধানগাছ চাইব: বিএনএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) সমন্বয়কারী আবুল কালাম আজাদ বলেছেন, ‘নিবন্ধন পাওয়ার পর আমরা প্রতীকের জন্য আবেদন করব। আমাদের দলের লোগো ধানগাছ। সুতরাং প্রতীক হিসেবে আমরা ধানগাছ চাইব।’

আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের কার্যালয়ে যান বিএনএফের সমন্বয়কারী আবুল কালাম আজাদ। পরে তিনি সাংবাদিকদের জানান, বিএনএফের নিবন্ধনের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে আছে। ঈদের পর প্রক্রিয়া চূড়ান্ত হবে ও গণবিজ্ঞপ্তি দেওয়া হবে।

আবুল কালাম আজাদ বলেন, ‘অনেকে বলে বিএনপির প্রতীক ধানের শীষের সঙ্গে ধানগাছের মিল আছে। কিন্তু আমরা মনে করি, ধানগাছ আর ধানের শীষ এক নয়। তিনি বলেন, আমাদের ব্যাপারে কেউ আপত্তি জানালে তাঁদের আপত্তির জবাব দিতে আমরা প্রস্তুত আছি।’