প্রতীকী অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সদস্য চন্দন সরকারসহ চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় সম্পৃক্ত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নোয়াখালী আইনজীবী সমিতি প্রতীকী অনশন করেছে।
গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি বি ইউ এম কামরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাবেক সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান, মোল্লা হাবিবুর রাছুল মামুন, মো. ইসমাইল মাহমুদ, তাজুল ইসলাম, আবদুল মন্নান, এ বি এম আবদুল করিম, বর্তমান সাধারণ সম্পাদক তাফসির আহম্মদ, সদস্য মো. জসিম উদ্দিন বেলায়েত প্রমুখ।