প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার সব ব্যবসার ওপর বাড়ানো ট্রেড লাইসেন্স ফি প্রত্যাহারের দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন ব্যবসায়ীরা। গতকাল সিটি করপোরেশন ভবনের সামনে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচিতে বক্তারা বলেন, খুলনা অঞ্চলের ব্যবসা অন্য যেকোনো মহানগরের ব্যবসার চেয়ে মন্দা। খুলনার মানুষ প্রত্যাশা করেছিল, মেয়র ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে লাইসেন্স ফি নির্ধারণের সিদ্ধান্ত নেবেন। কিন্তু তিনি তা না করে ব্যবসায়ীদের ওপর লাইসেন্স ফির বিশাল বোঝা চাপিয়ে দিয়েছেন।