প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বুধবার ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি ও প্রতীকী অনশন করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার না করা পর্যন্ত আন্দোলন চলবে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপাচার্য মোহীত উল আলম, কোষাধ্যক্ষ এ এম এম শামসুর রহমান, রেজিস্ট্রার (দায়িত্বপ্রাপ্ত) মো. ফজলুল কাদের চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক আলফারুন্নাহার প্রমুখ।