প্রতীকী অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনটি ব্যাটারিচালিত অটোরিকশা সিটি করপোরেশনের পক্ষ থেকে আগুন দিয়ে পোড়ানোর প্রতিবাদে এবং এগুলোর ক্ষতিপূরণের দাবিতে অটোরিকশার চালকেরা গতকাল রোববার প্রতীকী অনশন ও সমাবেশ করেছেন। ব্যাটারিচালিত অটোরিকশা সংগ্রাম পরিষদের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। শহরের কাচারি বাজারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ সমাবেশে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি তোফাজ্জল হোসেন। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাসুদ মুন্না প্রমুখ।