প্রতীকী অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের বেতনবৈষম্য দূর করাসহ পাঁচ দফা দাবিতে নরসিংদীতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সোমবার বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) নরসিংদী জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি শুরু হয় দুপুর ১২টায়। সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এস এম এম রহমান বিক্রয় প্রতিনিধিদের পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান। অনশন শেষে দাবি-সংবলিত স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দেওয়া হয়।
নিজস্ব প্রতিবেদক, ভৈরব