প্রতীকী অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশীয় মুদ্রণ প্রতিষ্ঠানগুলোকে দিয়ে পাঠ্যবই ছাপাসহ চার দফা দাবিতে আবারও প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মুদ্রণশিল্প সমিতি। গতকাল সোমবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সামনে বেলা ১১টা থেকে একটা পর্যন্ত এ কর্মসূচি পালন করে সমিতি। কর্মসূচিতে উপস্থিত সমিতির নেতারা বলেন, বিশেষ গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণ করার জন্য পাঠ্যপুস্তক মুদ্রণের দরপত্র আহ্বান করা হয়েছে। ওই দরপত্র সংশোধন করে দেশীয় মুদ্রণ প্রতিষ্ঠানগুলোর কর্মোপযোগী ও প্রতিযোগিতামূলক দরপত্র নিশ্চিত করার দাবি জানান তাঁরা।