প্রতীকী গণভোট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবন বাঁচাতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১০ দিনব্যাপী প্রতীকী গণভোট কর্মসূচি গতকাল উদ্বোধন করা হয়েছে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়। কোন পক্ষে দাঁড়াবেন? সুন্দরবন না রামপাল? এই মতামত সংগ্রহ করার লক্ষ্যে প্রতীকী গণভোটের আয়োজন করা হয়েছে। গতকাল বেলা ১১টায় ক্যাম্পাসের দেবদারু প্রাঙ্গণে প্রতীকী গণভোটের উদ্বোধন করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য আহসানুল আরেফিন। উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজিত এক সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মনোয়ার হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক রোকনুজ্জামান প্রমুখ।