প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সহিংস রাজনীতি ও দমন নীতি বন্ধের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সোয়া ১০টা পর্যন্ত সব দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতীকী ধর্মঘট পালনের সিদ্ধান্ত নিয়েছে চিটাগাং মেট্রোপলিটন শপ ওনার্স অ্যাসোসিয়েশন। ওই সময় চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় মানববন্ধন করবেন ব্যবসায়ীরা। গতকাল মঙ্গলবার সকালে অ্যাসোসিয়েশনের কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা ও কার্যনির্বাহী পরিষদের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। অ্যাসোসিয়েশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান রাজনৈতিক সংকটের কারণে ব্যবসায়ীরা গভীরভাবে উদ্বিগ্ন। দেশ ও দেশের অর্থনীতি ধ্বংস বন্ধ করতে সরকারি ও বিরোধী দলকে আলোচনায় বসতে হবে।