প্রতীকী পরিবহন ধর্মঘটের ডাক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৬ দফা দাবিতে ২১ ডিসেম্বর রংপুর বিভাগের আট জেলায় একযোগে প্রতীকী পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রংপুর বিভাগীয় শাখা। গতকাল বৃহস্পতিবার বিকেলে নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এক সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেয় তারা। দাবির মধ্যে রয়েছে আট জেলার বিভিন্ন সড়কে চাঁদাবাজি ও মামলা-মোকদ্দমা বন্ধ এবং অনতিবিলম্বে রংপুর শ্রম দপ্তর ও শ্রম আদালত বাস্তবায়নে কার্যকরী ব্যবস্থা গ্রহণ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আখতার হোসেন, পঞ্চগড় জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মজিদ, নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন প্রমুখ।