প্রতীকী প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জলবায়ু বাস্তুচ্যুত জনগোষ্ঠীর উন্নত দেশে মর্যাদাপূর্ণ অভিবাসনের অধিকার দাও’ স্লোগান সামনে নিয়ে পিরোজপুরে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রোববার সকালে শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব সড়কে পিরোজপুর গণউন্নয়ন সমিতি এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে বক্তব্য দেন সচেতন নাগরিক কমিটির (সনাক) সদস্য রুহুল আমিন, পিরোজপুর গণউন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান, টিআইবির পিরোজপুর কার্যালয়ের আঞ্চলিক ব্যবস্থাপক পুলক রঞ্জন পালিত প্রমুখ। এ সময় ১৯৯১ সাল থেকে জলবায়ু পরিবর্তনের কারণে সংঘটিত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানুষের প্রাণহানিসহ ক্ষয়ক্ষতির প্রতীকী চিত্র তুলে ধরা হয়।