প্রতীকে অন্ধ না হয়ে সৎ ব্যক্তিকে নির্বাচিত করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দল বা প্রতীকের প্রতি অন্ধ না হয়ে সৎ ও যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।”
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় ড. কামাল এ আহ্বান জানান। ‘চলমান জাতীয় সংকট নিরসনে নাগরিক ভাবনা’ শীর্ষক এ মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয় পার্টি।
ড. কামাল বলেন, ‘আমরা দুই দলের প্রতীকে অন্ধ হয়ে গেছি। এ কারণে অসৎ ব্যক্তিরাও বড় দুই দলের মনোনয়ন নিয়ে জয়ী হয়। তাই প্রতীকের প্রতি অন্ধ না হয়ে বা কোনো দলের বিবেচনায় না গিয়ে আগামী নির্বাচনে সৎ ও যোগ্য ব্যক্তিদের নির্বাচিত করতে হবে। মার্কার প্রতি অন্ধত্বের কারণে ভয়াবহ স্বৈরতন্ত্রের উত্থানের আলামত দেখা যাচ্ছে।’ তিনি বলেন, বড় দুই দল মনে করে দেশ তাদের নিজস্ব সম্পত্তি।
বাংলাদেশ জাতীয় পার্টির প্রধান উপদেষ্টা এম এ মুকিতের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী, আওয়ামী লীগের নেতা আবু সাইয়িদ, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব বি এম নাজমুল হক প্রমুখ।