প্রতীকে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী শাহিনুর রহমান ওরফে রিন্টুর একটি নৌকা প্রতীক পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে পৌর এলাকার বৈঠাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানান, বাঁশ ও পলিথিনের তৈরি নৌকাটিতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় শাহিনুর রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।