প্রতীকে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীর পোস্টার ও নৌকা প্রতীক পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মাঝিগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদ বলেন, গত সোমবার দিবাগত রাতে ঘড়ইগাতী গ্রামে আওয়ামী লীগের প্রার্থী কাজী মনোয়ার হোসেন ওরফে মন্টুর কাঠের তৈরি নৌকা প্রতীক ও নির্বাচনী পোস্টার রাতের অন্ধকারে প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী মো. লাভলু সরদারের সমর্থকেরা পুড়িয়ে দেন। তবে অভিযোগ অস্বীকার করে লাভলু সরদার বলেন, ‘আমার জনপ্রিয়তা দেখে আমার সমর্থকদের হয়রানি করার উদ্দেশে আওয়ামী লীগের প্রার্থী ও তাঁর সমর্থকেরা আগুনের এ নাটক সাজিয়েছেন।’ সদর থানার ওসি মো. সেলিম রেজা বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।