প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়ন পরিষদে (ইউপি) আওয়ামী লীগের প্রার্থী নিজের প্রতীক নৌকায় আগুন লাগিয়ে দলটির বিদ্রোহী প্রার্থী ফরিদুল ইসলামের কর্মীদের নামে মামলা করার চেষ্টা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে হরিদাসপুর বটতলা এলাকায় নৌকা প্রতীক পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় আওয়ামী লীগের প্রার্থী কাজী জাহাঙ্গীর আলম থানায় অভিযোগ করেছেন। বিদ্রোহী প্রার্থী ফরিদুল ইসলাম বলেন, ‘ওই জায়গায় শুক্রবার রাত পর্যন্ত নৌকা প্রতীক ছিল না। জাহাঙ্গীরের সমর্থকেরা অন্য জায়গা থেকে নৌকা প্রতীক এনে তাতে নিজেরা আগুন দিয়ে আমার কর্মীদের নামে মামলা দিয়ে হয়রানির চেষ্টা করছে।’ কাশিয়ানী থানার ওসি মনিরুজ্জামান বলেন, মামলার প্রস্তুতি চলছে।