প্রত্নতত্ত্ব খনন কাজে মাটি ধস, আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার নাটেশ্বরে প্রত্নতত্ত্ব খনন কাজ করতে গিয়ে মাটি ধসে চার শ্রমিক আহত হয়েছেন। আজ শনিবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে।

আহত শ্রমিকেরা হলেন- নাটেশ্বর গ্রামের অসির উদ্দিন দেওয়ান (৫০), সদর উপজেলার পানহাটা গ্রামের আল ইসলাম শিকদার (৫১) ও হৃদয় (৩০) এবং নরসিংদী জেলার আনোয়ার হোসেন (৪০)।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ও খনন কাজের পরিচালক সুফি মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, বিকেল সাড়ে চারটার দিকে নাটেশ্বরে খননকাজ করার সময় হঠাৎ করে খনন স্থলে মাটি ধসে পড়ে। লম্বালম্বি প্রায় দুই ফুট মাটি ১৫ ফুট গভীর পর্যন্ত ধসে পড়লে খনন কাজে নিয়োজিত চার শ্রমিক আহত হন। তাঁদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।