প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংস্কৃতিক বিশ্ব ঐতিহ্যভুক্ত বাগেরহাটের খান জাহান (র.)-এর বসতভিটা প্রত্নতাত্ত্বিক ঢিবিতে ষষ্ঠ দফা খননকাজ শুরু হয়েছে। গতকাল সোমবার সকালে বাগেরহাটের জেলা প্রশাসক মু. শুকুর আলী এই খনন ও অনুসন্ধানকাজ উদ্বোধন করেন। এর আগে ২০০১ সাল থেকে পাঁচ দফায় এখানে খননকাজ হয়েছে। ষাটগম্বুজ মসজিদ থেকে প্রায় ৩০০ মিটার উত্তর দিকে সুন্দরঘোনা গ্রামে খানজাহান (র.)-এর বসতভিটার ঢিবিটি অবস্থিত। প্রাচীন ভৈরব নদীর পূর্বমুখী বাঁকের দক্ষিণ পাড়ঘেঁষে প্রায় ১০ একর জায়গাজুড়ে এ ঢিবিটি বিস্তৃত। এবারই প্রথম প্রত্নতাত্ত্বিক এই খননকাজে ইন্টার্নশিপ করার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে।