প্রত্নতাত্ত্বিক খনন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জ যুব প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে গতকাল শনিবার ‘বিক্রমপুর অঞ্চলে প্রত্নতাত্ত্বিক খনন ও গবেষণা’ শীর্ষক সেমিনার হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আকতারী মমতাজ।
অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের আয়োজনে এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও ঐতিহ্য অন্বেষণের সহযোগিতায় অনুষ্ঠিত এ সেমিনার আয়োজন করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে প্রথম পর্বে ফাউন্ডেশনের সভাপতি নূহ-উল-আলম লেনিনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জ্যেষ্ঠ সচিব ভূঁইয়া শফিকুল ইসলাম, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক মো. আলতাফ হোসেন, কবি কাজী রোজী, স্থপতি রবিউল ইসলাম প্রমুখ।