প্রত্নতাত্ত্বিক খননকাজে আধুনিকায়নের পরামর্শ মিশেলমোরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান ও খননে আধুনিকায়নের পরামর্শ দিয়েছেন ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ ডেভিড মিশেলমোর। গতকাল মঙ্গলবার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) আমন্ত্রণে বিশ্ববিদ্যালয়টির মিলনায়তনে এক বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান ও খননের মাধ্যমে এ অঞ্চলের প্রাচীন ইতিহাস সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে পুরাতত্ত্ব বিভাগ। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো প্রত্নতাত্ত্বিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকলেও প্রত্নতত্ত্ব নিয়ে মূল কাজ সরকারের পুরাতত্ত্ব বিভাগের অধীনেই হয়ে থাকে।
মিশেলমোর তাঁর বক্তব্যে বলেন, ১৯৩৮ সালের বিধি অনুযায়ী প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান ও নিদর্শনের ক্ষেত্রে পুরোনো পদ্ধতির ব্যবহার করা হচ্ছে। কিন্তু আধুনিক উপায়ে গবেষণা ও জরিপের মাধ্যমে প্রত্নতাত্ত্বিক অনুশীলনের উন্নয়ন ঘটানো সম্ভব।
ডেভিড মিশেলমোর এক্সেটার বিশ্ববিদ্যালয় থেকে প্রত্নতত্ত্ব ও ইতিহাস বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং লিডস বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ১৯৯২ সালে তিনি কনসালট্যান্সি ফর কনজারভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট প্রতিষ্ঠা করেন। তিনি ইউনেস্কোর হয়ে ৪০টি দেশে আন্তর্জাতিক প্রকল্পে কাজ করেছেন। বিজ্ঞপ্তি।