প্রত্নতাত্ত্বিক নিদর্শন অবৈধ দখলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো অবৈধ দখলদারদের খপ্পরে পড়েছে বলে অভিযোগ করেছে পরিবেশবাদী সংগঠন পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। গতকাল শুক্রবার রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধনে সংগঠনটির নেতারা এ অভিযোগ করেন।বক্তারা অভিযোগ করেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে মহাস্থানগড়ের সংরক্ষিত এলাকায় দুই হাজার ৩০০ বছর আগের পুরাকীর্তি ধ্বংস করে নির্মাণকাজ চলছে। ভবন নির্মাণের জন্য খোঁড়া গর্তের ভেতর থেকে যেসব প্রাচীন ইট, টেরাকোটা, ফলক, দিয়ারসহ বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যাচ্ছে, সেসব সংরক্ষণ না করে ভেঙে ফেলা হচ্ছে অথবা সরিয়ে ফেলা হচ্ছে। বিজ্ঞপ্তি।