প্রত্নতাত্ত্বিক যাকারিয়ার শারীরিক অবস্থার অবনতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া
আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া

দেশের প্রত্নতাত্ত্বিক গবেষণার অন্যতম পুরোধা আবুল কালাম মোহাম্মদ যাকারিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। গুরুতর অসুস্থ এই প্রত্নতাত্ত্বিককে রাজধানীর শমরিতা হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রেখে কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস (ভেন্টিলেশন) দেওয়া হচ্ছে।
মোহাম্মদ যাকারিয়ার ছোট ছেলে মারুফ শমসের যাকারিয়া গতকাল মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে প্রথম আলোকে বলেন, তাঁর বাবার হার্ট ও ফুসফুস ঠিকমতো কাজ করছে না। ভেন্টিলেশন দেওয়া হয়েছে।
আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া একাধারে প্রত্নতাত্ত্বিক, পুঁথিসাহিত্যবিশারদ ও অনুবাদক। একুশে পদকপ্রাপ্ত ৯৭ বছর বয়সী এই প্রত্নতাত্ত্বিক গত ২৬ নভেম্বর থেকে শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন।